ক্ষুধা-অপুষ্টি: ‘সভ্য’ পৃথিবীর অসভ্য রূপ 

দেশে দেশে ভ্রমি তব দুখ গান গাহিয়ে           নগরে প্রান্তরে বনে বনে । অশ্রু ঝরে দু নয়নে,               পাষাণ হৃদয় কাঁদে সে কাহিনী শুনিয়ে ।… - রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটি ভোর এল পৃথিবীতে। শুরু হল অনিশ্চয়তার আরেকটি দিন। গনগনে রোদ ওঠার আগেই শুরু করতে হবে যাত্রা। ক্লান্ত-বিধ্বস্ত চার সন্তানকে জোর করে ঘুম থেকে টেনে তুললো আয়েশা। দেরি করার উপায় নেই। আয়েশারা ছুটছে। বিরামহীন এক যাত্রা যেন। হাঁটতে হাঁটতে পা আর চলতে চায় না। তবুও থামার উপায় নেই। … Continue reading ক্ষুধা-অপুষ্টি: ‘সভ্য’ পৃথিবীর অসভ্য রূপ 

বাজারের কি কোনো সমস্যা রয়েছে?

বাজার সংহতিকে ভণ্ডুল করে এবং অহং মনোভাব ও আচরণ উস্কে দেয়। যেদিন থেকে বাণিজ্যের শুরু, সেদিন থেকেই মানবীয় সম্পর্কের বেসাতি করার প্রতি নিদারুণ বিরাগেরও আরম্ভ। অষ্টাদশ শতাব্দীর ইংল্যান্ডে বাজারের বিস্তার দেখে এডমন্ড বার্ক বলেছিলেন : 'বীরধর্মের যুগ শেষ। আজ কুতার্কিক, অর্থনীতিবিদ আর হিসাব রক্ষকরা আমাদের ওপর চেপে বসেছে, ইউরোপের গৌরব চিরতরে মিলিয়ে গেছে।” টমাস কার্লাইল … Continue reading বাজারের কি কোনো সমস্যা রয়েছে?

কাগজ

সুকুমার রায়। এমন সময় ছিল যখন মানুষ লিখিতে শিখিয়াছে, কিন্তু কাগজ বানাইতে শিখে নাই। কোন কোন দেশে তখন পাথরে খোদাই করিয়া লিখিবার রীতি ছিল। কেহবা নরম মাটিতে লিখিয়া সেই মাটি পরে পোড়াইয়া ইঁটের টালি বানাইয়া লইত। সেই ইঁটেতেই তাহাদের কাগজের কাজ চলিয়া যাইত। কিন্তু এইরূপ ইঁটের টালি নিয়া লেখাপড়া করা যে বিশেষ অসুবিধার কথা তাহা … Continue reading কাগজ

পৃথিবীর কয়েকটি বৃহৎ গ্রন্থাগার

ব্রিটিশ গ্রন্থাগার ব্রিটিশ গ্রন্থাগারের প্রবেশদ্বার। লন্ডন। ছবিসূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ব্রিটেনের জাতীয় গ্রন্থাগার। ১৯৭২ সালে ব্রিটিশ গ্রন্থাগার আইনের দ্বারা গঠিত এবং ১৯৭৩ সালে চালু হয়েছিল এ গ্রন্থাগার। পূর্বে ব্রিটিশ জাদুঘর গ্রন্থাগার ও আরও কয়েকটি ভবনে এর সংগ্রহগুলো ছড়িয়ে ছিল। ১৯৯৭-৯৮ সালে তা লন্ডনে একটি ভবনে একত্রে রাখা হয়। এ গ্রন্থাগারে ১৭ কোটির বেশি বই ও অন্যান্য … Continue reading পৃথিবীর কয়েকটি বৃহৎ গ্রন্থাগার

বই পড়া

প্রমথ চৌধুরী। [কটেজ লাইব্রেরি ও ভবানীপুর ইনস্টিটিউটের সাহিত্যশাখার অধিবেশনে পঠিত। এখানে প্রবন্ধটির অংশবিশেষ প্রকাশিত হলো।] বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাই নে। প্রথমতঃ সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই; দ্বিতীয়তঃ অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক … Continue reading বই পড়া

২৬শে জুলাই আন্দোলন

২৬শে জুলাই। ১৯৫৩ সালের এ দিনে ২৬ বছরের এক তরুণের নেতৃত্বে একদল দেশপ্রেমিক তরুণ কিউবার সান্টিয়াগো দি কিউবার মোনকাদা ব্যারাক আক্রমণ করেন। নেতৃত্ব দেয়া সেই তরুণের নাম ফিদেল কাস্ত্রো। তিনি ও তাঁর সাথে থাকা সহযোদ্ধারা রক্ত দিয়ে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তবে তাঁদের সেই আক্রমণ প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছিল। গ্রেফতার হয়েছিলেন ফিদেল কাস্ত্রোসহ যোদ্ধাদের … Continue reading ২৬শে জুলাই আন্দোলন

যেখানে সব চেয়ে বেশি প্রয়োজন, এখনও সেখানে কিউবার ডাক্তারগণ

১৯৬৩ সালের ২৩শে মে কিউবার ইতিহাসে একটি মাইলফলকস্বরূপ। আলজেরিয়ার জনগণকে সেবা দিতে সে দিন একটি বিমান ২৯ জন ডাক্তার, ৪ জন দাঁতের ডাক্তার, ১৪ জন নার্স ও ৭ জন স্বাস্থ্য বিষয়ক কারিগরকে নিয়ে যাত্রা করে। কিউবার প্রথম আন্তর্জাতিক মেডিকেল মিশনের সদস্যবৃন্দ। ছবিঃ ওরলান্ডো কারডোনা এটিই ছিল কিউবার প্রথম আন্তর্জাতিক মেডিকেল মিশন। এই মিশন এখন অনেক … Continue reading যেখানে সব চেয়ে বেশি প্রয়োজন, এখনও সেখানে কিউবার ডাক্তারগণ

প্রয়াত সরদার ফজলুল করিম

ফারুক চৌধুরী বাংলাদেশের প্রবীণ বিপ্লবী সরদার ফজলুল করিম বলতেন, "কমিউনিস্ট সমাজ একটি মানবীয় সমাজ।" আর, এই মানবীয় সমাজকে বাস্তবে রূপ দিতেই তিনি তাঁর জীবনের একটি উল্লেখযোগ্য অংশ ব্যয় করেছেন।  সরদার ফজলুল করিমের এ দাবি তাঁর উদ্ভাবন নয়। এটি পৃথিবী জুড়ে শ্রমজীবী মানুষের এক মহৎ লক্ষ্য। এবং, এই লক্ষ্য অর্থনীতি ও সমাজের বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর ভিত্তি … Continue reading প্রয়াত সরদার ফজলুল করিম

চে

[প্রবন্ধটি লিখেছেন ফারুক চৌধুরী। এটি প্রথম প্রকাশিত হয়েছিল কাউন্টার কারেন্টসে ২০১৭ সালের ১৪ই জুন তারিখে। অনুবাদকৃত লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২০ এর ১৪ই জুন তারিখে। ইংরেজি মূল প্রবন্ধের লিংক: Che] চে অপরাজেয়। প্রলেতারীয় বিপ্লব শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে এক ধাপ থেকে অন্য ধাপে এগিয়ে যায়, একইভাবে এগিয়ে যান সেই বিপ্লবের বিপ্লবীরা; তাই, এ বিপ্লব ও … Continue reading চে